শিবগঞ্জ

ডিমওয়ালা ইলিশ চেনার উপায়

বছরের আর যেকোনো সময়ের তুলনায় বর্ষায় ইলিশের চাহিদা থাকে বেশি। ইলিশ পছন্দ করেন না এমন মানুষ খুঁজে পাওয়া কিছুটা কঠিন। সবার বাড়িতেই কমবেশি ইলিশের বাহারি পদের খোঁজ মিলবে। কিন্তু বিপত্তি বাধে ইলিশ কিনতে গিয়ে।

পদ্মার ইলিশ না সমুদ্রের ইলিশ এমন অনেক প্রশ্ন মাথায় ঘুরপাক খেতেই থাকে। অনেকে মনে করেন ইলিশের অবস্থানের ওপর এর স্বাদ নির্ভর করে। কিন্তু মূলত ইলিশের আকারের ওপর এর স্বাদ নির্ভর করে। ইলিশের আকার যত বড় হবে তার স্বাদ তত বেশি হবে।

ডিমওয়ালা ইলিশ চিনবেন কিভাবে?

ডিমওয়ালা ইলিশের স্বাদ কিন্তু তুলনামূলক কম। ডিম ছাড়ার আগ পর্যন্ত অবশ্য ইলিশের স্বাদ বেশি থাকে। কিন্তু বাজারে ডিমওয়ালা ইলিশেরই চাহিদা বেশি। আগস্ট মাসের পর ডিমওয়ালা ইলিশ পাওয়ার সম্ভাব্য মৌসুম বলে বিবেচিত হয়।

ডিমওয়ালা ইলিশ চিনবেন এর পেট দেখে। এ ধরণের ইলিশের পেট কিছুটা মোটা থাকে। পেট সামান্য উঁচু হবে। আকৃতিতে ইলিশকে অনেকটা চ্যাপ্টা দেখাবে। আবার ডিমওয়ালা ইলিশের পেট টিপলেই পায়ুর ছিদ্র দিয়ে ডিম বেরিয়ে আসবে। এইভাবে আপনি সহজেই ডিমওয়ালা ইলিশ চিনতে পারবেন।

Shibganj Desk

Add comment

Follow us

Don't be shy, get in touch. We love meeting interesting people and making new friends.

Most popular

Most discussed