শিবগঞ্জ

৪টি উপায়ে কাঁচ থেকে পানির সাদা দাগ দূর করুন

অনেক সময় দেখা যায় বৃষ্টির পড়ে থাই জানালার কাঁচে পানি শুকিয়ে দাগ পড়ে যায়। আবার বাথরুম বা বেসিনের আয়নাতে পানি পড়ে সাদা সাদা দাগ পড়ে যায়। কাঁচে যখন পানি পরে তখন সেটা ধীরে ধরে শুকিয়ে গেলেও পানিতে থাকা মিনারেল কাঁচে বসে যায়। ছোপ ছোপ সাদা দাগের সৃষ্টি করে। সহজে এই দাগ উঠতে চায় না।

সাদা জেদি দাগ তুলতে যা করতে পারেন

১. অর্ধেক পানি এবং অর্ধেক ডিস্টিল বা বিশুদ্ধ পানি মিশিয়ে নিন। একটি স্প্রে বোতলে ভরে আয়নায় স্প্রে করে দিন। এরপর কয়েক মিনিট রেখে দিন। কিছুক্ষণ পরে একটি কাপড় দিয়ে মুছে ফেলুন।

২. একটি লেবু নিয়ে হাফ করে কেটে ফেলুন। এরপর সরাসরি দাগে লেবুর টুকরাটি দিয়ে ঘষুন। লেবুতে থাকা এসিড দাগ তুলে ফেলতে পারে। ঘষা শেষ হলে কাপড় দিয়ে মুছে ফেলুন।

৩. বেকিং সোডা এবং পানি মিশিয়ে পেষ্ট করে কাঁচে ঘষে মুছে ফেলুন।

৪. লেবু বা ভিনেগারের সাথে বেকিং সোডা মিশিয়ে কাঁচে লাগিয়ে কিছুক্ষণ রেখে মুছে ফেলুন।

সূত্র : হাউস ডাইজেস্ট।

Shibganj Desk

Add comment

Follow us

Don't be shy, get in touch. We love meeting interesting people and making new friends.

Most popular

Most discussed